Skip to main content




Thakile Doba Khana Lyrics (থাকিলে ডোবাখানা) Folk Diaryz Song



Thakile Doba Khana Lyrics by Folk Diaryz :



Thakile Doba Khana Folk Song Is Sung by Arkadeep Mishra from The Folk Diaryz Bangla Band. Same Song is Sung by Swapan Basu, Momtaz Begum And Many Various Artists In Their Own Way. Originaly Thakile Doba Khana Hobe Kochuripana Lyrics In Bengali Written by Kobiyal Gurudas Pal.
Song : Thakile Doba Khana
Lyricist : Kobiyal Gurudas Pal
Vocal and banjo : Arkadeep Mishra
Guitar : Sayan Das
Drum and percussion - Deep Ghosh
Flute : Sushruta Goswami
Bass guitar : Sandip Sarkar
Acoustic guitar : Kumarjit Nath
Management, concept by : Tuhin Misra
Mix master by : Rahool Sarkar
Production : Cineglass Studio, Aditya Paul
Band : The Folk Diaryz


Thakile Doba Khana Song Lyrics In Bengali :


থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।

জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আরে জলের স্বভাব যেমন ধারা নিম্নদিকে ধায়
আর আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়,
আর ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
ছারপোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়
হাতে না ধরিলে বস্তু কাটে উইপোকায়।

পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
পাতিকাক পুষে ঘরে
যতই পড়াও না তারে,
সে শুধুই কা কা করে,
সে শুধুই কা কা করে,
কৃষ্ণ বলে না
স্বভাব তো কখনও যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না।

থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।।

সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল,
আরে সাপের স্বভাব যেমন মারে
বিষাক্ত ছোবল
আর ছেলে-ছোকরার স্বভাব যেমন
পাকায় গন্ডগোল।

আর বিড়ালেরই স্বভাব যেমন
হাঁড়ির পানে চায়,
বিড়ালেরই স্বভাব যেমন হাঁড়ির পানে চায়
কখন শিঁকে পড়বে ছিঁড়ে তারই লালসায়।

বুনো ওল খেলে পরে
গলাটা কুট কুট করে,
বুনো ওল খেলে পরে
গলাটা কুট কুট করে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে,
যেমন সিঁধেল চোরে ধরা পড়লে
কবুল করে না
স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।

থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
থাকিলে ডোবাখানা, হবে কচুরিপানা,
বাঘে হরিণে খানা একসাথে খাবে না
স্বভাব তো কখনো যাবে না,
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
ও মরি, স্বভাব তো কখনো যাবে না
মরি, স্বভাব তো কখনো যাবে না।

থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা লিরিক্স :


Thakile dobakhana hobe kochuripana
Baghe horine khana eksathe khabe na
Sovab toh kokhono jabe na
Jole sovab jemon dhara nimnodike dhay
Aguneri sobhab jemon sobkichu poray
Charpokari sovab jemon rokto chuse khay




Popular posts from this blog

Mon Mor Megher Sangi Lyrics (মন মোর মেঘের সঙ্গী) Rabindra Sangeet

Mon Mor Megher Sangi Lyrics Rabindra Sangeet : Mon Mor Megher Sangi Rabindra Sangeet Song Is Sung by Hemanta Mukherjee, Srabani Sen, Raghab Chatterjee, Mahtim Shakib And Many Various Artists In Their Own Way. Mono Mor Meghero Songi Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Mono Mor Megher Sangi Dance Performed by Dhriti Sima And Khokon. Song : Mon Mor Megher Sangi Lyricist : Rabindranath Tagore Raag : Malhar Taal: Kaharwa Parjaay : Prakriti (122) Mon Mor Megher Sangi Song Lyrics In Bengali : মন মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ-আলোকে, মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে, ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়-আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। বায়ু বহে পূর্বসমুদ্র হতে উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ...

Tare Bole Diyo Lyrics (তারে বলে দিও) Hemanta Mukherjee

Tare Bole Diyo Lyrics by Hemanta Mukherjee : Tare Bole Diyo Song Is Sung by Hemanta Mukherjee from Dui Bhai Bengali Movie. Starring: Uttam Kumar, Biswajeet Chatterjee, Sabitri, Sulata Chowdhury And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Tare Bole Dio Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder. Song : Tare Bole Diyo Movie : Dui Bhai Vocal & Music : Hemanta Mukherjee Lyricist : Gauriprasanna Mazumder Director : Sudhir Mukherjee Label : Saregama India Ltd Tare Bole Diyo Song Lyrics In Bengali : তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও। ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও।। গা মা পা, মা গা রে, কিরে থামলি কেন বাজা? গা মা পা, মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা নি সা ওই ফুল মালা দিল শুধু জ্বালা ধূলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুণ আমায় ভালবাসে না জানি ফাগুণ আমায় ভালবাসে না তারে বলে দিও, সে...

O Bondhu Re Lyrics (ও বন্ধু রে) Samz Vai Song

O Bondhu Re Lyrics by Samz Vai : O Bondhu Re Song Is Sung by Samz Vai Bangla Song. Starring: Zaher Alvi, Ontora And Afjal Sujon. Music Composed by Tanzil Hasan. Valo Keno Basila Tumi Amare O Bondhu Re Lyrics In Bengali Written by Samz Vai. Song : O Bondhurey Vocal, Lyrics & Tune : Samz Vai Music : Tanzil Hasan Story & Directed by : Eagle Team DOP : Rajon Romm Edit : Imratul Islam Color : Shamim Hossain Graphic Design : Nadia Label : Eagle Music O Bondhu Re Song Lyrics In Bengali : ভাল কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি দেখো নতুন স্বপন হায় নতুন কারো চোখে, কেমনে মাইরা গেলা ছুরি বিষের আমার এই বুকে, ভাবলা না এই আমারে। ও বন্ধু তুমি বড় পাষাণ আমি আগে বুঝি নাই, তোমার মিছা মায়ায় পইড়া আমার জীবন পুইড়া ছাই, জীবন পুইড়া ছাই রে বন্ধু জীবন পুইড়া ছাই। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি আমায় ছাইড়া আমায় ভুইলা কেমনে বল থাকো? তু...