Skip to main content




Bonolota Sen Poem Lyrics (বনলতা সেন) Jibanananda Das

Bonolota Sen Poem Lyrics by Jibanananda Das :



Bonolota Sen Bengali Poem Recited by Ramiz Raju. Natorer Banalata Sen Poem Written by Jibanananda Das. Same Poem Bonolota Sen Bangla Kobita Abritti Recitation by Bratati Bandyopadhyay, Soumitra Chatterjee, And Many Various Artists In Their Own Way.
Poem Name : Bonolota Sen
Written by : Jibanananda Das
Recited by : Ramiz Raju
Starring : Sanjay & Zerin
DOP : B M Najmul
Directed By : Suman Mallick &
Al Mansur Jibon
Label : CD Choice Music

Bonolota Sen Poem Lyrics In Bengali :


হাজার বছর ধরে
আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে
নিশীথের অন্ধকারে মালয় সাগরে,
অনেক ঘুরেছি আমি
বিম্বিসার অশোকের ধূসর জগতে,
সেখানে ছিলাম আমি
আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে,
আমি ক্লান্ত প্রাণ এক
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো
নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য,
অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা,
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে
দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে
বলেছে সে, এতদিন কোথায় ছিলেন?
পাখির নীড়ের মতো চোখ তুলে
নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল,
পৃথিবীর সব রং নিভে গেলে
পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল
সব পাখি ঘরে আসে
সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন,
থাকে শুধু অন্ধকার
মুখোমুখি বসিবার বনলতা সেন।

বনলতা সেন বাংলা কবিতা আবৃত্তি :


Hazar bochor dhore
ami poth hatitechi prithibir pothe
singhol somudra theke
nishither ondhokare maloy sagore
onek ghurechi ami
bimbisar ashoker dhusor jogote
sekhane chilam ami
aro dur ondhokare bidorbho nogore
ami klanto praan ek
charidike jiboner somudro sophen
amare du dondo shanti diechilo
natorer bonolota sen




Popular posts from this blog

Mon Mor Megher Sangi Lyrics (মন মোর মেঘের সঙ্গী) Rabindra Sangeet

Mon Mor Megher Sangi Lyrics Rabindra Sangeet : Mon Mor Megher Sangi Rabindra Sangeet Song Is Sung by Hemanta Mukherjee, Srabani Sen, Raghab Chatterjee, Mahtim Shakib And Many Various Artists In Their Own Way. Mono Mor Meghero Songi Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Mono Mor Megher Sangi Dance Performed by Dhriti Sima And Khokon. Song : Mon Mor Megher Sangi Lyricist : Rabindranath Tagore Raag : Malhar Taal: Kaharwa Parjaay : Prakriti (122) Mon Mor Megher Sangi Song Lyrics In Bengali : মন মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ-আলোকে, মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে, ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়-আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। বায়ু বহে পূর্বসমুদ্র হতে উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ...

Tare Bole Diyo Lyrics (তারে বলে দিও) Hemanta Mukherjee

Tare Bole Diyo Lyrics by Hemanta Mukherjee : Tare Bole Diyo Song Is Sung by Hemanta Mukherjee from Dui Bhai Bengali Movie. Starring: Uttam Kumar, Biswajeet Chatterjee, Sabitri, Sulata Chowdhury And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Tare Bole Dio Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder. Song : Tare Bole Diyo Movie : Dui Bhai Vocal & Music : Hemanta Mukherjee Lyricist : Gauriprasanna Mazumder Director : Sudhir Mukherjee Label : Saregama India Ltd Tare Bole Diyo Song Lyrics In Bengali : তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও। ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও।। গা মা পা, মা গা রে, কিরে থামলি কেন বাজা? গা মা পা, মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা নি সা ওই ফুল মালা দিল শুধু জ্বালা ধূলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুণ আমায় ভালবাসে না জানি ফাগুণ আমায় ভালবাসে না তারে বলে দিও, সে...

O Bondhu Re Lyrics (ও বন্ধু রে) Samz Vai Song

O Bondhu Re Lyrics by Samz Vai : O Bondhu Re Song Is Sung by Samz Vai Bangla Song. Starring: Zaher Alvi, Ontora And Afjal Sujon. Music Composed by Tanzil Hasan. Valo Keno Basila Tumi Amare O Bondhu Re Lyrics In Bengali Written by Samz Vai. Song : O Bondhurey Vocal, Lyrics & Tune : Samz Vai Music : Tanzil Hasan Story & Directed by : Eagle Team DOP : Rajon Romm Edit : Imratul Islam Color : Shamim Hossain Graphic Design : Nadia Label : Eagle Music O Bondhu Re Song Lyrics In Bengali : ভাল কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি দেখো নতুন স্বপন হায় নতুন কারো চোখে, কেমনে মাইরা গেলা ছুরি বিষের আমার এই বুকে, ভাবলা না এই আমারে। ও বন্ধু তুমি বড় পাষাণ আমি আগে বুঝি নাই, তোমার মিছা মায়ায় পইড়া আমার জীবন পুইড়া ছাই, জীবন পুইড়া ছাই রে বন্ধু জীবন পুইড়া ছাই। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি আমায় ছাইড়া আমায় ভুইলা কেমনে বল থাকো? তু...