Skip to main content




Amay Bhule Jawa Sohoj Noy Lyrics (আমায় ভুলে যাওয়া সহজ নয়) Raihan Rahee

Amay Bhule Jawa Sohoj Noy Lyrics by Raihan Rahee :



Amay Bhule Jawa Sohoj Noy Song Is Sung by Raihan Rahee. Amay Vule Jaoa Sohoj Noy Lyrics In Bengali Written by Raihan Rahee.
Song : Amay Bhule Jawa Sohoj Noy (Title: 101)
Vocal, Tune & Lyrics : Raihan Rahee

Amay Bhule Jawa Sohoj Noy Song Lyrics In Bengali :


আমায় ভুলে যাওয়া সহজ নয়,
যেমন সহজ নয়
বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে
বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা,
কিংবা,
জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা,
আমাকে ছাড়া সবই -
চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম,
মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর
বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায়
দ্য গ্রেট রেড স্পট,
আমাকে ভুলে যাওয়া সহজ নয়
যত বেশি তুমি ভুলে যাবে
তত মনে হবে, মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে
জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়,
আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো
ভুলে যাওয়া সোজা নয়।

আমার ফটোকপি করা শিট
আমার বাসের লাস্ট সিট
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ
সায়ানোফাইটিক ইট,
আমার চিনি বেশি দেয়া চা
আমার ফোনে যান্ত্রিক মা
আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত
মুখে হাসি বুকে ঘা।
আমার অমনোযোগী ক্লাসরুম
আমার মগজে নষ্ট ধুম
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার
লাশের মোড়কে ঘুম,
আমার প্রেমে ডুবে থাকা নারী
আমার বুমেরাং আহাজারি
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ
কবিতার মহামারী,
আমার বর্ষার ভাঙা ছাতা
আমার পেইজ শেষ হওয়া খাতা
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া
শিমুলের ঝরা পাতা।
আমার সাধুর আসরে গান
আমার জোড়াতালি দেয়া প্রাণ
আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর
মিছিলের অভিযান,
আমার কলমের কালি শেষ
আমার স্বজাতি আমার দেশ
আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার
অস্থির জম্পেশ,
আমার পিংক ফ্লয়েডের সলো
আমার মেঘদলও খুব ভালো
আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসিমুখে ছিলো,
আমার ধূলাবালি জমা বই
আমার বন্ধুরা সব কই
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর
রাতের আড়ালে রই।।

আমায় ভুলে যাওয়া সহজ নয় লিরিক্স - রেহান রাহি :


Amay vule Jaowa sohoj noy
Jemon sohoj noy
Bisshojuddher daay mathay niye
Bristisnato nuremberg e ek cup chaa.

Amar dhulobali joma boi
Amar bondhura sob koi
Amar vallagena ei mitthe shohor
Raater arale roi




Popular posts from this blog

Mon Mor Megher Sangi Lyrics (মন মোর মেঘের সঙ্গী) Rabindra Sangeet

Mon Mor Megher Sangi Lyrics Rabindra Sangeet : Mon Mor Megher Sangi Rabindra Sangeet Song Is Sung by Hemanta Mukherjee, Srabani Sen, Raghab Chatterjee, Mahtim Shakib And Many Various Artists In Their Own Way. Mono Mor Meghero Songi Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Mono Mor Megher Sangi Dance Performed by Dhriti Sima And Khokon. Song : Mon Mor Megher Sangi Lyricist : Rabindranath Tagore Raag : Malhar Taal: Kaharwa Parjaay : Prakriti (122) Mon Mor Megher Sangi Song Lyrics In Bengali : মন মোর মেঘের সঙ্গী, মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ-আলোকে, মন মোর হংসবলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িত-আলোকে, ঝঞ্জনমঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়-আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্‌দিগন্তের পানে নিঃসীম শূন্যে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।। বায়ু বহে পূর্বসমুদ্র হতে উচ্ছল ছলো-ছলো তটিনীতরঙ...

Tare Bole Diyo Lyrics (তারে বলে দিও) Hemanta Mukherjee

Tare Bole Diyo Lyrics by Hemanta Mukherjee : Tare Bole Diyo Song Is Sung by Hemanta Mukherjee from Dui Bhai Bengali Movie. Starring: Uttam Kumar, Biswajeet Chatterjee, Sabitri, Sulata Chowdhury And Others. Music Composed by Hemanta Mukhopadhyay And Tare Bole Dio Lyrics In Bengali Written by Gauriprasanna Mazumder. Song : Tare Bole Diyo Movie : Dui Bhai Vocal & Music : Hemanta Mukherjee Lyricist : Gauriprasanna Mazumder Director : Sudhir Mukherjee Label : Saregama India Ltd Tare Bole Diyo Song Lyrics In Bengali : তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও, সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও। ওই গুন গুন সুরে মন হাসে না, ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও।। গা মা পা, মা গা রে, কিরে থামলি কেন বাজা? গা মা পা, মা গা রে, সা রে মা গা রে গা রে সা রে সা নি সা ওই ফুল মালা দিল শুধু জ্বালা ধূলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভোলে যদি হাসি ব্যথায় সে থাক ভরে থাক না। জানি ফাগুণ আমায় ভালবাসে না জানি ফাগুণ আমায় ভালবাসে না তারে বলে দিও, সে...

O Bondhu Re Lyrics (ও বন্ধু রে) Samz Vai Song

O Bondhu Re Lyrics by Samz Vai : O Bondhu Re Song Is Sung by Samz Vai Bangla Song. Starring: Zaher Alvi, Ontora And Afjal Sujon. Music Composed by Tanzil Hasan. Valo Keno Basila Tumi Amare O Bondhu Re Lyrics In Bengali Written by Samz Vai. Song : O Bondhurey Vocal, Lyrics & Tune : Samz Vai Music : Tanzil Hasan Story & Directed by : Eagle Team DOP : Rajon Romm Edit : Imratul Islam Color : Shamim Hossain Graphic Design : Nadia Label : Eagle Music O Bondhu Re Song Lyrics In Bengali : ভাল কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি দেখো নতুন স্বপন হায় নতুন কারো চোখে, কেমনে মাইরা গেলা ছুরি বিষের আমার এই বুকে, ভাবলা না এই আমারে। ও বন্ধু তুমি বড় পাষাণ আমি আগে বুঝি নাই, তোমার মিছা মায়ায় পইড়া আমার জীবন পুইড়া ছাই, জীবন পুইড়া ছাই রে বন্ধু জীবন পুইড়া ছাই। ভালো কেন বাসিলা তুমি আমারে ও বন্ধু রে, তবু কেন দূরে চইলা যাও? আমারে ছাড়িয়া তুমি কেমনে ও বন্ধু রে, অন্যের ঘরে পা বাড়াও। তুমি আমায় ছাইড়া আমায় ভুইলা কেমনে বল থাকো? তু...